ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের ভিডিও করায় সাংবাদিককে মারধর, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

    admin
    April 17, 2026 11:27 am
    Link Copied!

    বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

    মাগুরার শ্রীপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে অনিয়মের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার মাজেদা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ রয়েছে। গ্রাহকদের কাছ থেকে ১ হাজার টাকার তেলের জন্য ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ৪০০ টাকার তেলের জন্য ৫০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। প্রকাশ্যে ড্রামে করে তেল বিক্রির ঘটনাও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

    এমন পরিস্থিতিতে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের সাংবাদিক আব্দুর রশিদ ফিলিং স্টেশনে ভিডিও ধারণ শুরু করেন। এ সময় এক পুলিশ সদস্য তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য নাজমুল সাংবাদিককে মারধর করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও মুছে ফেলেন। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে ডেকে এনে আবারও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

    ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ বলেন, “অনিয়মের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করছিলাম। এ সময় পুলিশ সদস্য নাজমুল আমার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন। পরে স্থানীয় কয়েকজনকে দিয়ে আবারও মারধর করানো হয়।”

    এদিকে, তেল নিতে আসা এক গ্রাহক অভিযোগ করেন, “আমি ১ হাজার টাকার তেল নিলেও আমার কাছ থেকে ১১০০ টাকা নেওয়া হয়েছে। প্রায় প্রতিবারই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।”

    অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

    শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

    ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST