ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উদযাপিত।

    admin
    April 18, 2026 5:27 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    “নববর্ষের ঐকতান,
    গণতন্ত্রের পুনরুত্থান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে মহাসমারোহে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষ উদ্‌যাপনের সূচনা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে সকাল ৮টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি পৌর- শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

    অনুষ্ঠানের শুরুতে জাসাস-এর শিল্পীগণ ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। তিনি এসময় ঘাটাইল উপজেলার নাগরিকবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সকল অনুষ্ঠানে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    স্থানীয় জনসাধারণ ও নাগরিকগণ আনন্দঘন পরিবেশে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST