ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, চারজনের বিরুদ্ধে মামলা

    admin
    May 3, 2026 7:30 pm
    Link Copied!

    মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়ি থেকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে এক তরুণীকে (১৮) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২ মে) রাতে চারজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

    আসামিরা হলেন- রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইন (২২)।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে ওই তরুণী খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে ১ নম্বর আসামি আবু তাহেরের মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক দোকানের ভেতরে টেনে নিয়ে যান। সেখানে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

    ভোর ৪টার দিকে বিষয়টি জানতে পারেন স্থানীয় তিন যুবক রবিউল হোসেন ওরফে চুমকিয়া, মো. ফারুক ও আনোয়ার হোসাইন। তখন আবু তাহের ভুক্তভোগী তরুণীকে ওই তিনজনের হাতে তুলে দেন। এরপর তারা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যান। সেখানে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত ওই তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগী তরুণী পরদিন সকালে নিজের বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানান। এরপর আজ শনিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST