ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নৌবাহিনীর অভিযান: ৩০ কোটি টাকার মাদক উদ্ধার, ২টি বিদেশি পিস্তল সহ আটক ১

    admin
    May 5, 2026 2:19 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    বাংলাদেশের সর্ব দক্ষিণের সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ লক্ষ পিস ইয়াবা এবং দুটি বিদেশি পিস্তল। অভিযানে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নুরুল কবির নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

    অভিযানের বিবরণ সূত্রে জানা গেছে, ৪ ঠা মে ২০২৬ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ এই বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলী খালীর একটি ইট ভাটা ও তৎসংলগ্ন এলাকায় ভোর ৫:৩০ মিনিট থেকে সকাল ৮:৪৫ মিনিট পর্যন্ত এই তল্লাশি অভিযান চালানো হয়।

    অভিযান চলাকালে ইট ভাটার নিচে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক ও অস্ত্র গুলো উদ্ধার করেন নৌবাহিনীর সদস্যরা।
    উদ্ধারকৃত মালামাল ও বাজার মূল্য:- নৌ বাহিনী সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। উদ্ধারকৃত মাদক ও অস্ত্র গুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল মেথ (আইস): ৫ কেজি (আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা), ইয়াবা: ১,০০,০০০ পিস (আনুমানিক মূল্য ৫ কোটি টাকা), ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি।

    অভিযানে আটক হওয়া নুরুল কবিরের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে। নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল সহ আটক আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বাংলাদেশ নৌ বাহিনী সর্বদা আপসহীন। উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST