ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে রোয়াংছড়িতে স্বাবলম্বী হওয়ার জন্য গবাদিপশু বিতরণ।

    admin
    May 5, 2026 5:24 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি,

    বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চারটি ইউনিয়নে ৬৬৪টি পরিবারের মাঝে হাঁস, মুরগি ও বকনা গরু বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তা পাড়ায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি।
    উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫০টি পরিবারকে একটি করে বকনা গরু, ৩১৪টি পরিবারকে ১১টি করে মুরগি এবং ১০০টি পরিবারকে ১১টি করে হাঁস প্রদান করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর সম্পর্ক দীর্ঘদিনের। সংস্থাটি দীর্ঘ সময় ধরে এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তবে বিচ্ছিন্নভাবে নয়, বরং প্রতিটি খাতে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে।
    তিনি আরও বলেন, আজ যারা গৃহপালিত পশু পেয়েছেন, তাদের জন্য এনজিওগুলোর পক্ষ থেকে যথাযথ তদারকি থাকা জরুরি। এতে উপকারভোগীরা এসব সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে পারবেন।
    অনুষ্ঠানে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী জামান এবং নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা।
    এর আগে নোয়াপতং ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST