ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু

    admin
    May 11, 2026 3:47 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা (১১ বছর) নামের এক শিশু মারা গেছে।বোরবার রাত ৮টায় শিশুটি মৃত্যুবরণ করেন।

    সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির।

    শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে,রোববার (১০ মে) বিকাল ৪ টায় ক্যান্সারে আক্রান্ত শেফা হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেইদিন রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির জানান,মেয়েটি রোববার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর সাথে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল। রাত ৮টার দিকে মেয়েটি মারা যায়।

    কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ১২ জন শিশুর মৃত্যু হলো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST