জু্য়েল রানা, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাটি বহনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করে সড়কে কাদামাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১ ও ১৭ বিধি অনুযায়ী মিজানুর রহমান চাঁদ (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের দ্রুত সড়ক পরিষ্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


