পঞ্চগড়:
১৩ মে ২০২৬ খ্রি.।
জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের ব্যবস্থাপনায়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার, বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ, কার্যক্রমের সুফল বিষয়ে, এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায়, জেলা প্রশাসক পঞ্চগড় মহোদয়ের সম্মেলন কক্ষে, আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোসা: শুকরিয়া পারভীন তিনি বলেন, বর্তমান সরকার জনগণের, জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে, নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছে, খাল খননের ফলে কৃষি ও পরিবেশে ইতিবাচক, প্রভাব পড়ছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ, ভূমিকা রাখছে, এছাড়াও কৃষকদের জন্য কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ কার্যক্রম, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শীমা শারমিন, উপজেলা নির্বাহী অফিসার, পঞ্চগড় সদর জনাব ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সরকার হায়দার।
প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জনাব উজ্জ্বল শীল, তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে, গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


