ঢাকাThursday , 14 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনা কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন করেন চিফ হুইপ

    admin
    May 14, 2026 5:30 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বরগুনার শিল্পকলা একাডেমি মাঠে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

    সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।

    আধুনিক প্রযুক্তি কৃষিতে বিপ্লব এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নতমানের কৃষিযন্ত্র ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং সময় সাশ্রয় হচ্ছে। উচ্চ ফলনশীল ও সংকর জাতের বীজ ব্যবহারের ফলে ধান, ডাল, তেল ও মসলাজাতীয় ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। ই-কৃষির মাধ্যমে কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই ও বাজারদর সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাচ্ছেন। এ ধরনের মেলার প্রচার এবং সময়কাল আরও দীর্ঘ করা গেলে প্রান্তিক পর্যায়ের কৃষকরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও অবগত হবে।’

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরগুনা ২ আসনের সংসদ সদস্য ও মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি,
    গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার, কৃষিবিদ রবীন্দ্র নাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    আয়োজকরা জানান, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

    উল্লেখ্য, মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে ১৫টি স্টল স্থাপন করা হয়েছে। এতে ছাদ বাগান, পুকুরপাড়ে কৃষি পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিসহ বিভিন্ন প্রজাতির ফসল প্রদর্শন করা হচ্ছে। মেলা ১৪-১৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST