ঢাকাFriday , 15 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন

    admin
    May 15, 2026 6:11 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    ​রাজশাহী মহানগরীতে বহুতল ভবন নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের পাওনা টাকা দাবি করায় মালিককে প্রাণনাশের হুমকি ও ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত হোটেল ‘হক’স ইন’-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।
    ​শুক্রবার (১৫ মে) বেলা ৪টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমি এসব অভিযোগ করেন।

    ​সংবাদ সম্মেলনে অমি জানান, মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত তাঁর বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন ‘হোটেল হক’স ইন’-এর পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেড ২১ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে নির্মাণকাজ করার ফলে হোটেলের ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
    ​এই ক্ষয়ক্ষতির বিষয়ে গত ২৬ জুন ২০২৫ তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর অভিযোগ করা হলে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ ২৬ লক্ষ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

    ​ভুক্তভোগী অমি অভিযোগ করেন, ভবন কর্তৃপক্ষ নির্ধারিত টাকার মধ্যে বিভিন্ন সময়ে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ লক্ষ ৮৩ হাজার টাকা দিতে দীর্ঘ সময় ধরে গড়িমসি করছে। গত ১৩ মে ভবন কর্তৃপক্ষ পুনরায় নির্মাণ কাজ শুরু করলে অমি পাওনা টাকা দাবি করেন।
    ​অভিযোগ অনুযায়ী, টাকা চাওয়ার জেরে অভিযুক্ত তুহিন (৪৫) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান (৪৪) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

    ​সংবাদ সম্মেলনে অমি আক্ষেপ করে বলেন,
    ​”আমি একজন ব্যবসায়ী। আমার ন্যায্য পাওনা টাকা চাওয়ায় আমাকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে। প্রথমে তুহিন সাহেব দাবি করলেন আমি চাঁদা চেয়েছি, এরপর তিনি আমাকে সামাজিকভাবে হেয় করতে ‘অপহরণের নাটক’ সাজিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।”
    ​তিনি আরও দাবি করেন, প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই ভবন কর্তৃপক্ষ এই ভিত্তিহীন নাটক সাজিয়েছে। অমি আরও বলেন, আমরা আবারও আরডিএ’তে অভিযোগ দিয়েছি। সিটি কর্পোরেশনের ড্রেন ভাঙ্গাসহ রাস্তা এবং আমাদের হোটেলের ক্ষতি সাধনের বিষয়টি নিয়ে আরডিএকে লিখিতভাবে অবগত করা হয়েছে।

    ​এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং বকেয়া টাকা উদ্ধারের দাবিতে ভুক্তভোগী এনাজুল হক অমি বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

    ​এসব অভিযোগের বিষয়ে জানতে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন বলেন, অমি আরডিএতে অভিযোগ দিয়ে আমার কাজ বন্ধ রেখেছিলো। একারণে তাকে আমি টাকা দিয়েছি। কেনো টাকা দিলেন? আগেই কেনো আইনগত ব্যবস্থা নিলেন না তখন কোন উত্তর দিতে না পেরে বলেন একটা সমঝোতা হয়েছিলো তাই আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
    তবে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লি: এর অন্য পার্টনার আব্দুল সালাম তুহিন বলেন হোটেলের ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা অমিকে দেওয়ার একটা চুক্তি হয়েছিলো। পরে কিছু টাকা দেওয়ার পর বাকী টাকা দেওয়া নিয়ে ঝামেলা পাকে।

    ​সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও তার জান-মালের নিরাপত্তা ও মিথ্যা প্রোপাগাণ্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সম্মান ফিরিয়ে দেওয়ার নিশ্চিয়তা দাবি করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST