ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নোয়াখালী সেনবাগ উপজেলায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

    admin
    May 17, 2026 5:46 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    সেনবাগে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত, মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান – এমপি জয়নুল আবেদিন ফারুক

    (১৭মে) রবিবার সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয় নির্ধারণ শীর্ষক “মাদকবিরোধী সেমিনার”- এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এছাড়াও সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সেমিনারে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে একযোগে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
    মাদক বিরোধী সেমিনারে বক্তারা বলেন—
    “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ।”

    তারুণ্যের শক্তিকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর, সচেতন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত হয় এ সেমিনার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST