মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
রাজশাহীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে বিপুল পরিমাণ জব্দ ও অনুপযোগী পণ্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০টায় নগরীর সিটি হাট সংলগ্ন সিটি কর্পোরেশনের ভাগাড় এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ রাজশাহী কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী শুল্ক গুদাম , দাসপুকুর ও গোদাগাড়ী শুল্ক গুদাম, গোদাগাড়ীতে রক্ষিত বিভিন্ন সময়ে জব্দকৃত ব্যবহার অনুপযোগী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন পণ্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল—মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, কেমিক্যাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ, কারেন্ট জাল, বীজ, খাদ্যদ্রব্য, নষ্ট কাপড়, ব্যবহৃত জাল ব্যান্ডরোল, সিগারেটের খালি প্যাকেট, মাদকদ্রব্য, প্রসাধনী ইত্যাদি।
ধংস কমিটির সদস্য সচিব, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোঃ রাশেদুল হক এর স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব পণ্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস/বিনষ্টকরণ করা হয়েছে, যাতে এগুলো পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে। ধ্বংসকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা।
উক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


