ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় সিভিল সার্জনের নিকট কমিউনিটি প্যারামেডিকদের স্মারকলিপি প্রদান

    admin
    May 21, 2026 11:33 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    বাংলাদেশের কমিউনিটি প্যারামেডিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরগুনা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ–এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশের সব কমিউনিটি প্যারামেডিকদের দাবি ও যৌক্তিক প্রস্তাবনার সাথে একাত্মতা প্রকাশ করে এ স্মারকলিপি প্রদান করেন বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন।

    স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্, সিনিয়র সহসভাপতি মোঃ আবুল বাশার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ আল রাজিব।

    স্মারকলিপিতে জানানো হয়—
    কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি প্যারামেডিক নিয়োগ, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাদের অন্তর্ভুক্তি এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এসব দাবি পূরণ হলে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে।

    স্মারকলিপি গ্রহণ করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ বলেন,
    “কমিউনিটি প্যারামেডিকদের উত্থাপিত সকল দাবি যৌক্তিক। সরকার যেহেতু নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে, কমিউনিটি ক্লিনিকে দক্ষ কমিউনিটি প্যারামেডিক নিয়োগ সাধারণ মানুষের উপকারে আসবে।”

    স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি প্যারামেডিকদের অবদান তুলে ধরে তিনি আরও বলেন, এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় বিষয়গুলো সরকারের নিকট পৌঁছে দেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST