ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

    admin
    May 31, 2026 10:13 am
    Link Copied!

    মোঃ সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৩০ মে শনিবার দিনব্যাপী ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এর সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯টা থেকে,সারা দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন

    আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলি আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।

    এ ক্যাম্পে বরুড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

    ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাবো৷ সুন্নাতে খাৎনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিক ভাবে এ সেবা দিয়ে যাবো। এদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST