ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ১২ জনের পুঁশইনের চেষ্টা,

    admin
    June 5, 2026 1:58 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি

    লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ভারতীয় সীমান্তের ৯২৫ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মোট ১২ জন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
    স্থানীয়দের দাবি, শুক্রবার সকালে একজন নারী, দুইজন পুরুষ এবং একটি শিশুসহ কয়েকজনকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তারা নিজেদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকায় বলে পরিচয় দেন।
    অপরদিকে, বাকি ব্যক্তিরা কুটিবাড়ী সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কয়েকজনের ভাষ্যমতে, ওই ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বাড়ি নোয়াখালী জেলায় হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের প্রকৃত পরিচয় ও বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
    ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST