ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা : সভাপতি আসিফ-সম্পাদক রকি

    admin
    June 8, 2026 1:26 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি:–

    ঢাকায় অবস্থানরত সেনবাগ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন সেনবাগ স্টুডেন্ট ফোরাম ঢাকা –এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আশফাককে সভাপতি এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স (ইউআইটিএস) -এর শিক্ষার্থী দিদার হোসেন (রকি) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
    শনিবার (৬ জুন ২০২৬) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঘোষণার পর সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল, সুসংগঠিত এবং শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করবে।
    উল্লেখ্য, ২০২২ সাল থেকে সেনবাগ স্টুডেন্ট ফোরাম ঢাকা ঢাকায় অবস্থানরত সেনবাগ উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে বই বিতরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিমূলক উদ্যোগ।
    নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা সহায়তা, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, নিয়মিত রক্তদান কর্মসূচি এবং শিক্ষাবিষয়ক সেমিনার আয়োজনই হবে তাদের প্রধান অগ্রাধিকার।
    সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, প্রেরণাদায়ী ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST