ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জ উপজেলার  মনাকষা শাখায় ব্রাকের উদ্যোগে  গ্রামীণ দরিদ্র অসহায় মানুষের মধ্যে  বিনামূল্যে হাঁসের বাচ্চা  বিতরণ।

    admin
    June 8, 2026 5:12 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    ওয়েস্ট ১ ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের শিবগঞ্জ উপজেলার  মনাকষা শাখায় ব্রাকের উদ্যোগে ৮ জুন সোমবার বিকেল ৩ টায় ২৫ টি  অসহায় ও দারিদ্র্য   পরিবারের মাঝে ৭০০ শতটি হাঁসের বাচ্চা বিনামূলে বিতরণ করা হয়েছে।

    এসময় এরিয়া ম্যানেজার মোঃ মোস্তফা কামাল  বলেন ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে হাঁসের বাচ্চা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র, বিশেষ করে নারীদের, বিকল্প আয়ের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলা।

    কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিকল্প আয়ের উৎস হিসেবে ২৫ টি পরিবারের মাঝে মোট ৭৫০ হাঁসের বাচ্চা বিনা মূল্যে বিতরণ করা হয়।

    ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য হলো-পিছিয়ে পড়া মানুষগুলো যাতে তাদের স্বাভাবিক কাজের পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।  এবং এই হাসের বাচ্চা বিতরণের কার্যতক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।

    এ সময় উপস্থিত  ছিলেন, ব্রাক শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী এরিয়া ম্যানেজার ফাহিমা সুলতানা প্রগতি, সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

    এ সময় বক্তারা বলেন, হাঁস পালন সহজ হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

    ব্র্যাকের এই কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন এবং এতে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST