ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া বাজারে এক রাতে ৩ দোকানে চুরি, স্বর্ণ ও কাপড় লুট

    admin
    June 10, 2026 8:09 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া পৌরসভা বাজারের থানা রোড মধ্যম বাজার কাপুড়িয়া পট্টিতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ০৯ জুন-২০২৬ (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে বাজারের তিনটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের ওপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোর চক্র। এ সময় দোকানগুলো থেকে স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ১৫ লক্ষ্য টাকা এবং মূল্যবান মালামাল লুটে নেয় তারা।

    ​ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো– স্বর্ণ নিকেতন, ব্রজান্দ বস্ত্রালয় এবং বাসন্তি বস্ত্রালয়।

    স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান মালিক ও কর্মচারীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে চোর চক্রটি কাপুড়িয়া পট্টির ওই তিন দোকানের ওপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে।

    বুধবার সকালে দোকান খুলতে এসে মালিক ও কর্মচারীরা চাল কাটা এবং ভেতরে সবকিছু ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যে এই চুরির খবর পুরো বাজারে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ও ব্যবসায়ীরা দোকানগুলোর সামনে ভিড় জমান। ব্যস্ততম ও থানা রোডের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা হীনতার আতঙ্ক বিরাজ করছে।

    ব্যস্ততম বাজার ও থানা সংলগ্ন এলাকায় এমন বড় ধরনের চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করাসহ চোর চক্রকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    ​ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বাজারের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST