ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মোটর সাইকেল দুর্ঘটনা: চট্টগ্রামে নেওয়ার পথে ১ যুবকের মৃত্যু, আহত ১

    admin
    June 17, 2026 9:31 pm
    Link Copied!

    এম কে হাসান জেলা প্রতিনিধি, কক্সবাজার

    কক্সবাজার থেকে মোটর সাইকেলে করে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আদিফ আবদুল্লাহ (২২) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    নিহত মোহাম্মদ শহীদ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। আহত আদিফ আবদুল্লাহ কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে মোটর সাইকেলে করে ওই দুই যুবক কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষের কবলে পড়ে। এতে তারা দুজনেই মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
    স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শহীদকে মৃত ঘোষণা করেন। আহত আদিফ আবদুল্লাহকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
    চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়না তদন্তের জন্য মোহাম্মদ শহীদ এর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতের পরিবারের সদস্যরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।
    তরুণ এই যুবকের অকাল মৃত্যুতে ঈদগাঁও ও চৌফলদণ্ডী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যক্তিগত কাজে তারা মোটরসাইকেলে করে চট্টগ্রাম যাচ্ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST