ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান ‎

    admin
    June 28, 2026 5:52 pm
    Link Copied!

    ‎মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    ‎রাজশাহী’র বাগমারা’র অন্যতম শীর্ষস্থানীয় ও সুনামধন্য চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান ‘রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল’-এর পক্ষ থেকে ‘তাহেরপুর কলেজ – Student group’ কে এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।


    ‎সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণে গ্রুপটির ধারাবাহিক ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই উদ্যোগ নেওয়া হয়। আজ ২৮ জুন সকাল ১১ ঘটিকায় রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের প্রধান কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এই স্মারক হস্তান্তর করা হয়।

    ‎তাহেরপুর কলেজ স্টুডেন্ট গ্রুপের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হসপিটালের পরিচালক এমএ মালেক।

    ‎স্মারক গ্রহণ করেন, তাহেরপুর কলেজ স্টুডেন্ট গ্রুপের এডমিন জামিরুল জিহাদ এবং মডারেটর মোঃ আতিকুর রহমানসহ গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ।

    ‎সম্মাননা প্রদানকালে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পরিচালক এমএ মালেক বলেন, “তরুণ ও যুবসমাজই দেশের চালিকাশক্তি।
    ‎তাহেরপুর কলেজ স্টুডেন্ট গ্রুপ যেভাবে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষামূলক এবং সামাজিক কার্যক্রমে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমাদের প্রতিষ্ঠান সবসময় এ ধরনের তরুণদের পাশে থাকবে এবং তাদের অনুপ্রেরণা দিয়ে যাবে।

    ‎”স্মারক গ্রহণ শেষে গ্রুপের এডমিন জামিরুল জিহাদ ও মডারেটর মোঃ আতিকুর রহমান যৌথ প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমাদের পুরো গ্রুপের কাজের গতি এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল কর্তৃপক্ষের এই করতালিমূলক স্বীকৃতি ও ভালোবাসার জন্য আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    ‎”অনুষ্ঠানে হসপিটালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধীসমাজ এবং তাহেরপুর কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে এই স্টুডেন্ট গ্রুপের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন,

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST