কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া উপজেলার সরকারি রাস্তায় প্রভাবশালীদের বাউন্ডারি দেয়াল নির্মানের ফলে স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ পার্কে যাতায়াতকারী হাজার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
এলাকাবাসীর বক্তব্য,একদিকে সঠিক পরিমাপ ব্যাতীত বাউন্ডারী দেয়াল দেয়া হয়েছে, অন্যদিকে টিনের বেড়া দিয়েও সরকারী রাস্তা ঢুকানো হয়েছে। ফলে স্কুল কলেজ মাদ্রাসা গামী শিক্ষার্থী, পার্কে যাতায়াতকারী হাজার হাজার পর্যটক, মালামাল পরিবহন এর গাড়ি, জরুরী সেবা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইত্যাদি চলাচলের চরম বিঘ্ন ঘটছে। অভিযোগে জানা যায়, উপজেলার রবির বাজার মেইনরোড হইতে আমানিপুর পার্ক গামী,দৌলতপুর হাসামপুরের রাস্তার উপরে সরকারী পরিমাপ ব্যতীত পাকা ও টিনের বেড়া দিয়ে রাস্তা সরু করায় মানুষের চলাচলে বেগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে রাস্তাটি বড় হবে এবং উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের চলাচলে স্তস্তি ফিরে আসবে। জানা যায় রাস্তার উপর আমানিপুর এলাকার মোঃ আব্দুর রউফ, মোহাম্মদ আখলাছ মিয়া,মোহাম্মদ আতিকুর রহমান, আব্দুন নূর লন্ডনী পাকা ও টিন দিয়ে বাউন্ডারি দেয়াল নির্মান করেছেন। ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।


