ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে ডাক কর্মচারী ইউনিয়নের ২ দফা দাবি ও মানববন্ধন কর্মসূচি পালিত

    admin
    July 4, 2026 8:02 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে ২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই সোমবার থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

    শনিবার (৪ জুলাই) যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যা ও বৈষম্যের শিকার। ন্যায্য দাবি বাস্তবায়ন হলে কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ডাকসেবার মানও আরও উন্নত হবে।

    বক্তারা জানান, গত ১৭ ও ১৮ জুন ঢাকায় ডাক অধিদপ্তরের সামনে দুই দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করা হয়। এরপর তিন দিনের কলম বিরতি কর্মসূচিও ঘোষণা করা হয়। কিন্তু দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৬৪ জেলায় মতবিনিময় সভা, ধর্মঘটের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ এবং ৫ জুলাইয়ের মধ্যে নগদ অর্থ, খাম, ডাকটিকিট, রাজস্ব হিসাব সমন্বয় ও চিঠি-পার্সেল বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ জুলাই থেকে প্রতিটি শাখা ডাকঘরের সামনে ধর্মঘটের ব্যানার টানানোর আহ্বান জানানো হয়।

    নেতৃবৃন্দ বলেন, তারা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না এলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহানাজ পারভিন, সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা, ঝিকরগাছা থানার সভাপতি আলম, শার্শা থানার সভাপতি মো. আলী, কেশবপুর থানার সভাপতি সিরাজুল ইসলাম, মনিরামপুর থানার সভাপতি বাবলু, বাঘারপাড়া থানার সভাপতি আব্দুর রব, চৌগাছা থানার সভাপতি মো. সুলতান, বারোবাজার থানার সভাপতি শ্রী প্রাণেশ, অভয়নগর থানার প্রতিনিধি মো. আল-আমিন, নড়াইলের প্রতিনিধি মো. রনিসহ বিভিন্ন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST