ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ওবীজ বিতরণ

    admin
    July 9, 2026 2:29 pm
    Link Copied!

    ​নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

    ​আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সদর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

    ​যশোর নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন।

    ​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: মোশাররফ হোসেন।

    ​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকরা।

    ​অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও গতিশীল করতে এবং আমন ধানের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই প্রণোদনা দিচ্ছে। সঠিক সময়ে এই বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত মানের আমন ধানের বীজ ও সার তুলে দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST