ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বন্যার্ত মানুষের পাশে জেলা বিএনপি, বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ

    admin
    July 10, 2026 4:31 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১০ জুলাই) সকালে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

    পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁনসহ জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

    এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST