ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে জুলাই শহীদ দিবস পালিত।

    admin
    July 17, 2026 10:37 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :

    ১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি দিন। এই দিনে বেরোবি’র মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ দানব সরকারের অস্ত্রের মুখে দু’ হাত প্রশস্ত করে বুক টান টান করে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে জীবনকে তুচ্ছ করে বিশ্ববাসীর সামনে তারুণ্যের শক্তি প্রদর্শন করে।সেদিন আবু সাঈদ সহ সারাদেশে ছয় জন মেধাবী শিক্ষার্থী ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর হাতে শাহাদাত বরণ করে। এই নির্মম ঘটনার প্রেক্ষিতে দেশ অগ্নি গর্ভে পরিণত হয়। ছাত্রদের কোটা আন্দোলন ধীরে ধীরে এক দফার সরকার পতন আন্দোলনে রূপ নিতে থাকে। অবশেষে ৩৬ জুলাই স্বৈরচারী সরকারের শোচনীয় পতন ঘটে।

    দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কণ,আবৃত্তি,উপস্থিত বক্তৃতা, ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল। পরে বিদ্যালয় মিলনয়তনে প্রতিষ্ঠান প্রধান মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরীন আক্তার, সিনিয়র শিক্ষক জেসমিন আকতার,আবুল হাশেম,মুহাম্মদ শাহ আলম,নাহিদা আক্তার, সিরাজ উদ্ দৌল্লাহ, সানজিদা সুলতানা,সাথী দত্ত, রওশন জাহান,অর্পিতা সেন,আবু তৈয়ব, একরামুল হক,মাহমুদুল করিম প্রমূখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST