বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।
আটককৃত আসামীরা হলো
১। মোঃ শাহিন আলম (২০), পিতা-মোঃ আবুল কালাম গ্রাম-পারচৌকা, পোষ্ট-মনাকষা, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
২। মোঃ মাহফুজ (১৭), পিতা-মোঃ বেলাল উদ্দিন গ্রাম-পারচৌকা, পোষ্ট-মনাকষা, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


