ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘কর্মস্থলে ফেরা হলো না কুলাউড়ার জসিম উদ্দিনের ট্রেনেই শেষ নি:শ্বাস ত্যাগ’

    admin
    August 21, 2026 11:00 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান,কুলাউড়া, সংবাদদাতা, মৌলভীবাজার :

    কুলাউড়া রেলওয়ে জংশন থেকে আন্ত:নগর উপবন ট্রেনে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন (৪৯)। হঠাৎ ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যুর কূলে ঢলে পড়েন তিনি। ২১ আগস্ট শুক্রবার ভোরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। নিহত জসিম উদ্দিন বরমচাল ইউনিয়নের মহলাল জিন্নানগর গ্রামের মৃত মুসলিম উল্লার ছেলে।

    নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, জসিম উদ্দিন রাজধানী ঢাকায় একটি লেদার কোম্পানীতে চাকরি করেন। বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট যান। ওই দিন রাতের আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনে কর্মস্থলে ফিরছিলেন মো. জসিম উদ্দিন। শুক্রবার ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হয়। সহযাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তিনি পানি চাইলে উপস্থিত একজন যাত্রী তাকে পানি পান করান এবং অন্যরাও তাকে সহযোগিতা করেন। ঘটনার পর বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা ট্রেন কমলাপুর স্টেশনে পৌছার পর ট্রেন থেকে মরদেহটি নিয়ে যায়। পরবর্তীতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাত বাদ এশা স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে নিহত জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST