ঢাকাFriday , 28 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান

    admin
    August 28, 2026 2:18 pm
    Link Copied!

    জুয়েল রানা. বালিয়াকান্দি ।

    রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এবং বাহিরচর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের ভয়াবহ থাবা থেকে জিরো টলারেন্স করার লক্ষ্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তারই বাস্তবতার লক্ষ্যে সারাদেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে ,বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রব বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় নিশ্চিন্তপুর পূর্বপাড়া ডাবল ব্রিজে এবং বাহিরচর গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এই মাদক বিরোধী কার্যক্রম সম্পর্কে এবং মাদককে জিরো টলারেন্স করার লক্ষ্যে এলাকাবাসীর সবাইকে এগিয়ে আসতে হবে এবং যুব সমাজকে রক্ষা করতে হবে , আরো বলেন আগে মানুষ অভাবের কারণে টাকা চুরি করত ছিনতাই করত কিন্তু বর্তমানে মানুষ নেশার টাকা জোগাড় করার জন্যই মানুষের বাড়ি চুরি ছিন্তাই এগুলো বেড়ে যাচ্ছে এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং এলাকাবাসীর সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সেরে গ্রামের বিভিন্ন জায়গায় যেখানে মাদক সেবন করা হয় বিক্রয় করা হয় সে সমস্ত জায়গায় পরিদর্শন করেনএবং যেকোনো মুহূর্তে তারা এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন যাতে করে মাদকে আসক্ত যারা এদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । এ সময় এখানে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ২ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোহাম্মদ খোকন সরদার, জুয়েল রানা ,ফিরোজ আহমেদ ,ঝন্টু মোল্লা ,তোফাজ্জল মন্ডল, হযরত সরদার, এসআই শামসুল আলম ,আলিমুদ্দিন মন্ডল ,সন্জায় মন্ডল এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST