ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

    admin
    September 2, 2026 5:29 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া।

    বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, গত ২৯ আগস্ট উপজেলার শালবাহান ইউনিয়নের টায়াগছ গ্রামে একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    তিনি বলেন, সংবেদনশীল ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে টানা চারবার মানববন্ধন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

    সুলতানা রাজিয়া বলেন, “একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে এলাকায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে। মানববন্ধনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”

    তিনি আরও বলেন, একটি শিশুর সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার মতো গুরুতর ঘটনা যেন কোনোভাবেই আড়াল না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

    সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST