ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

    admin
    September 16, 2026 6:45 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:

    বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নির্মিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

    গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬)- বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে বরগুনার সিভিল সার্জন,এডিসি জেনারেল অনিমেষ বিশ্বাস, এডিএম সজল চন্দ্র শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা নিবার্হী অফিসার শাহ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজ এবং বর্তমান সভাপতি হাফিজুর রহমানসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর গুরুত্ব অপরিসীম। নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    বরগুনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST