ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ‍্যপন‍্য উৎপাদন,দুই বেকারীকে জরিমানা

    admin
    August 27, 2025 10:45 pm
    Link Copied!

    অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি//

    রাজবাড়ীর জেলার বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব‍্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না থাকায়,দুই বেকারীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার (২৭ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর ব্রিজঘাট এলাকার রসুলপুর বেকারী ও মেহেদী বেকারীতে এই অভিযান পরিচালনা করেন স্থানীয় প্রশাসন।

    ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ‍্রাম‍্যমান আদালত পরিচালনা করেন, বালিয়াকান্দির উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

    অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না থাকায় অপরাধ প্রমাণিত হয়। এ কারণে রসুলপুর বেকারীর মালিক মোঃ মুন্না দেওয়ান কে ১০ হাজার টাকা এবং মেহেদী বেকারীর মালিক মিলন মন্ডল কে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম‍্যমান আদালত।

    বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এহসানুল হক শিপন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব‍্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না থাকার অপরাধে দুই বেকারীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST