মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণ ও তফসিলি জাতি-উপজাতি (SC/ST) আইনে একের পর এক মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের এক আইনজীবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আইনজীবীর নাম পরমানন্দ গুপ্ত। ২০২৫ সালের ১৯ আগস্ট লখনউয়ের বিশেষ SC/ST আদালত তাঁকে এই সাজা দেন। পাশাপাশি তাঁকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার বিচার শেষে বিশেষ আদালতের বিচারক বিবেকানন্দ শরণ ত্রিপাঠী পরমানন্দ গুপ্তকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় ন্যায় সংহিতার ২৪৮ ও ২১৭ ধারা এবং SC/ST আইনের ৩(২)(৫) ধারায় তাঁকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, আদালত পূজা রাওয়াতের ভূমিকা বিবেচনা করে তাঁকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেন। আদালতে নিজের ভূমিকা স্বীকার করে মূল অভিযুক্তের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি এই সুবিধা পান। তবে ভবিষ্যতে আইনের অপব্যবহার না করার বিষয়ে তাঁকে সতর্ক করা হয়।
এ ঘটনায় আদালত উত্তরপ্রদেশ বার কাউন্সিলের কাছেও রায়ের অনুলিপি পাঠানোর নির্দেশ দেন, যাতে সংশ্লিষ্ট আইনজীবীর পেশাগত আচরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।



