ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত

    admin
    November 16, 2026 7:38 pm
    Link Copied!

    রতন রায় :​কুড়িগ্রাম প্রতিনিধি

    ​মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার জোরালো দাবি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত হয়েছে।

    ​সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

    ​আন্দোলনরত কাজী ও নেতৃবৃন্দ জানান, নিয়োগকালীন অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। এতে জেলার বিবাহ নিবন্ধনে সাময়িক বিঘ্ন ঘটলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হটবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    ​কর্মসূচি চলাকালীন বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই অনেক কঠিন হয়ে পড়ে। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। এতে তারা আর্থিক সংকট সহ পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

    কাজী পেশার মর্যাদা রক্ষা এবং দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ও নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখতে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।

    অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওঃ নুরুজ্জামান, সাধারন সম্পাদক কাজী মাওঃ মোশাররফ হোসেন, সহ সাধারন সম্পাদক কাজী মাওঃ জাহিদুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ কাজী মাওঃ আব্দুল খালেক খন্দকার সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST