ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

    admin
    November 16, 2026 7:52 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লা চৌদ্দগ্রামর আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

    ১৬ নভেম্বর সোমবার পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
    স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার ইয়াছিন,
    স্কুলের সহকারী শিক্ষক মো : ফারুক আহম্মেদের সঞ্চালনায় এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য জগ্নাথদীঘি ইউনিয়ন আমীর সাহাব উদ্দিন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ মহি উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহির উদ্দিন রাসেল,মাষ্টার কামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড় জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল ওয়াদুদ আব্দুল্লাহ, সমাজ সেবক ডা: আহম্মদ উল্লাহ,
    এই সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র – ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠান প্রধান অতিথি সৈয়দ একরামুল হক হারুন বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি।’

    অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং বর্তমান ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
    উল্লেখ্য প্রধান অতিথি উপস্থিত ৩ হাজার টাকা করে তিন কৃতি শিক্ষার্থীকে ৯ হাজার টাকা এবং অতিথি সাহাব উদ্দিন পূর্বের ঘোষিত জিপিএ প্রাপ্ত প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ৩ জন শিক্ষাথীকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST