ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জে ১১ টন বীজ ধান বিতরণ করবে ব্রি ৩ জেলায় বিনামূল্যে বীজধান বিতরণের উদ্বোধন

    admin
    November 17, 2026 2:48 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল ব্রি ধান ১০৮ জাতের বীজ ধান ৩ জেলায় বিনামূল্যে বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।

    ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পার্টনার প্রকল্পের আওতায় বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।

    ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালযয়ের সিনিয়র সাইন্টফিক অফিসার ড.হুমায়ূন কবির বক্তিয়ার, সাইন্টফিক অফিসার শাহারিয়ার কবির, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: লোকমান হাকিম।

    আলোচনা সভা শেষে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে বীজ ধান তুলে দেন।

    ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেন বলেন, আমাদের কার্যালয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় ছড়িয়ে দিতে কাজ করে আসছে।

    পার্টনার প্রকল্পের আওতায় এই ৩ জেলায় ব্রি ধান ১০৮ জাতের ধান বীজ ১০ টন ও ব্রি হাইব্রীড ধান-৩, ব্রি হাইব্রীড ধান-৫ ও ব্রি হাইব্রীড ধান-৮ জাতের ধান বীজ ১ টন বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসব ধানের আবাদ করে কৃষক ধানের উৎপাদন বৃদ্ধি করবে। অধিক ধান উৎপাদন করে কৃষক লাভবান হবেন বলে জানান ওই বৈজ্ঞানিক কর্মকর্তা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST