ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

    admin
    November 17, 2026 7:55 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক,
    পঞ্চগড় প্রতিনিধি:

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

    মঙ্গল বার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ গোলচত্বরে গিয়ে শেষ হয়।

    মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

    মিছিল শেষে গোলচত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।

    বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

    তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে যেকোনো পরিস্থিতিতে রাজপথে সক্রিয় থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

    সমাবেশে নেতারা ভবিষ্যতেও দলের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST