ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪ তম শাহাদাতবার্ষিকী আজ

    admin
    September 5, 2025 12:46 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    বীরশ্রেষ্ঠ নূর
    মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। দিনটি উপলক্ষে তাঁর নিজ শহর নড়াইলের জেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

    এসব আয়োজনের মধ্যে রয়েছে–নূর মোহাম্মদের বসতভিটা সদরের নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া, নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার মিলনায়তনে কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি।

    ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্ম হয় নূর মোহাম্মদ শেখের। মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে যোগ দেন তিনি। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে আকস্মিক সম্মুখযুদ্ধ শুরু হয় তাদের।

    এ সময় আহত এক সহযোদ্ধাকে নিয়ে দলের বাকি তিন যোদ্ধাকে সরে যাওয়ার পথ করে দিতে আহত অবস্থায়ও একাই পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকিয়ে রাখেন তিনি। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST