ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বড়লেখায় চুরি যাওয়া দুটি গরু উদ্ধার, গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

    admin
    September 6, 2025 4:08 pm
    Link Copied!

    মো : সিপাউর রহমান,কুলাউড়া মৌলভীবাজার থেকে

    মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ গরু চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    থানা সুত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বড়লেখার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২টি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    মামলার তদন্তে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রথমে বড়লেখা উপজেলার দোহালিয়া গ্রামের মিলন আহমদ (২৮) কে গ্রেফতার করে।

    পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫)—কে গ্রেফতার করে। সেখান থেকে তাদের হেফাজতে থাকা চুরি হওয়া একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,
    “গরু চুরি ঘটনায় জড়িতদের আমরা সনাক্ত ও ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চোরাই গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST