ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

    admin
    September 8, 2025 12:40 pm
    Link Copied!


    ‎এস.এম.রিয়াদুল ইসলাম :

    ‎জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদুল আলম পলাশ। গতকাল (৫ই সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক রুহুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ নিশ্চিত করা হয়। নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের সমন্বিত সিদ্ধান্তক্রমে এই দায়িত্ব প্রদান করা হয়।

    ‎শৈশব থেকেই জাতীয়তাবাদী পরিবারের আদর্শে বেড়ে ওঠা পলাশ বিশ্ববিদ্যালয় জীবনেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। সেই সময়ে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তার গভীর আগ্রহ ছিল। ২০০৮-০৯ সাল থেকেই বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখি শুরু করেন।
    ‎সরকারবিরোধী লেখালেখির কারণে নানাভাবে হুমকি ও চাপে পড়লেও তিনি তার কলম থামাননি। সত্য ও আদর্শের পক্ষে অবস্থান নেওয়াই ছিল তার লেখার মূল লক্ষ্য।

    ‎ব্লগার হত্যাকাণ্ডসহ মতপ্রকাশের স্বাধীনতার ওপর নানামুখী চাপের সময়, বহু ব্লগ বন্ধ হয়ে গেলে তিনি কিছু সময়ের জন্য ব্যবসায় মনোনিবেশ করলেও রাজনীতির মাঠ থেকে কখনও বিচ্যুত হননি। নেপথ্যে থেকেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের মাঝে খাবার ও পানি বিতরণের মাধ্যমে সহায়তা করেন তিনি।

    ‎বর্তমানে তিনি রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখির পাশাপাশি যুবদলের ঢাকা মহানগর ইউনিটের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।

    ‎নতুন দায়িত্ব গ্রহণের পর সাজ্জাদুল আলম পলাশ বলেন,
    ‎“জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে বাংলাদেশের সাইবার স্পেসকে নিরাপদ ও শক্তিশালী করার কাজ করছে। আমি আমার মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

    ‎তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, সত্যনিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর সচেতনতা ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। তথ্যের লড়াইয়ে আমরা পিছিয়ে থাকব না, কারণ আমরা বিশ্বাস করি, কলম, কীবোর্ড ও যুক্তিই আমাদের প্রধান অস্ত্র।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST