ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদমে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক যৌথ অভিযানে ০২টি বার্মিজ গরু আটক

    admin
    September 10, 2025 11:21 am
    Link Copied!

    বান্দরবান প্রতি‌নি‌ধি//

    বান্দরবানের আলীকদমে -২৫ ভাদ্র ১৪৩২ -০৯ সেপ্টেম্বর ২০২৫ঃখ্রিস্টাব্দ
    ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর আভিযানিক দল কর্তৃক চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি বার্মিজ গরু আটক

    বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৭৫০ ঘটিকায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর একটি আভিযানিক দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় চোরাচালানকৃত ০২ -দুই টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।

    উল্লেখ্য, গত,০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোর ০৪৫০ ঘটিকায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাতামুহুরী নদীর ভূচির মোড় নামক এলাকা দিয়ে অজ্ঞাত চোরাকারবারীরা বার্মিজ গরু চোরাচালানের অপচেষ্টা চালাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিক-নির্দেশনায় বিজিবি’র একটি চৌকষ আভিযানিক দল এবং আলীকদম থানা পুলিশের সমন্বয়ে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ পূর্বদিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাতামুহুরী নদীর ভূচির মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।

    বিজিবি আস্থার সাথে অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে সর্বদা সচেষ্ট এবং অধিকতর তৎপর রয়েছে। মাদকদ্রব্য ও গবাদী পশুসহ যে কোন অবৈধ চোরাচালানী কার্যক্রম প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর। ভবিষ্যতেও বিজিবি তথা আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবিএর চোরাচালান বিরোধী এ সকল আভিযানিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST