ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈদগাঁওয়ে অবৈধ বালি উত্তোলনের গর্তে ডুবে শিশুর মৃত্যু: দায় কার?

    admin
    September 10, 2025 9:47 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম :জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকায় অবৈধ বালি উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে প্রাণ হারিয়েছে মুনতাহা নামের এক শিশু। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে যাওয়া মুনতাহার নিথর দেহ কিছুক্ষণ পরেই পাওয়া যায় পানিভর্তি গর্তে। মাত্র সাত বছরের এই শিশু ছিল মোহাম্মদ সাগরের একমাত্র কন্যা।
    দীর্ঘসময় ঘরে না ফেরায় মুনতাহার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা দেখতে পান, হোছন মাঝির বালি উত্তোলনের গর্তে পানির উপর ভাসছে শিশুটির দেহ। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন—
    “আমার মেয়ের জীবন কেড়ে নিল অবৈধ বালিখেকো হোছন মাঝি। এর সঠিক বিচার চাই।”
    স্থানীয়দের দাবি, প্রায় তিন বছর ধরে হোছন মাঝি কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় প্রশাসনিক অনুমতি ছাড়াই রিজার্ভ জায়গা থেকে বালি উত্তোলন করছে। এ সময় একাধিক দুর্ঘটনাও ঘটেছে। এলাকাবাসী বারবার বাধা দিলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
    রাজঘাট বিট কর্মকর্তার ব্যাখ্যা, “ঘটনাস্থল বন বিভাগের আওতায় নয়, এটি তাদের খতিয়ানভুক্ত জমি।” তবে স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন—
    “এটি হৃদয়বিদারক ঘটনা। নিহত পরিবারের পাশে আছি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সর্বাত্মক সহযোগিতা করবো।”
    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
    এই মৃত্যুকে ঘিরে রাজঘাটের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের একটাই দাবি—
    অবৈধ সব বালি উত্তোলন পয়েন্ট দ্রুত বন্ধ করতে হবে।
    শিশু মুনতাহার মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
    অবৈধভাবে বালি উত্তোলন চলছিল বহুদিন। দুর্ঘটনা ঘটেছে একাধিকবারও। তারপরও কেন কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন? কারা সেই অদৃশ্য শক্তি, যাদের ছায়ায় টিকে আছে এই অবৈধ বালির ব্যবসা?

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST