ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    admin
    September 11, 2025 5:53 pm
    Link Copied!

    রাজবা‌ড়ি প্রতি‌নি‌ধি//

    রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহত রবিউল ইসলাম রজব (৪৬) কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ী গ্রামের, মৃত তোফাজ্জেল মন্ডলের ছেলে ।

    আজ বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাংশা বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক, পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রজব ঘটনাস্থলেই নিহত হয়।

    স্থানীয়দের অভিযোগ, ট্রাকচালক মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলো। নিহত রবিউল ইসলাম রজব ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
    দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালক সহ ঘাতট ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST