ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত: ঘাতক স্বামী আটক

    admin
    September 13, 2025 9:30 pm
    Link Copied!

    মোফাজ্জল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:

    জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) গতকাল শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া নিহত হয়।

    ঘাতক স্বামী জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।

    জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে এলাকাবাসীর বরাত দিয়ে জানান, জহির ও রোকেয়ার দাম্পত্য জীবন চলছিল নানা বিরোধের মধ্য দিয়ে। এরুপ পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন।

    সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে গ্রেফতার করে।

    নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসাতালের মর্গে পাঠানো হয়েছে, পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST