ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাগুরা কাঁচাবাজারে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

    admin
    September 14, 2025 4:36 pm
    Link Copied!

    বি.এম. সাদ্দাম হোসেন ; মাগুরা থে‌কে//

    মাগুরা শহরের একতা কাঁচাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৬৩৪) তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত ফজলুর রহমান মাগুরা শহরের পিটিআই পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত তরিকুর রহমানের ছেলে।

    আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী “গোমতীর বার্তা “কে জানান, ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে রামনগর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়।

    ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST