ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিসি অফিসে প্রস্তুতিমূলক সভা

    admin
    September 15, 2025 12:48 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    যশোর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। এবছর জেলার ৮টি উপজেলায় মোট ৭০৬টি পূজা মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি রয়েছে।

    সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সদর ক্যাম্প প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আল আমিন, এনএসআই উপপরিচালক আবু তাহের মোঃ পারভেজ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

    সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।

    জানা গেছে, যশোর জেলার ৮টি উপজেলায় মোট ৭০৬টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। এর মধ্যে—সদর উপজেলায় ১৬২টি, অভয়নগরে ১২৭টি, কেশবপুরে ৯৮টি, মনিরামপুরে ৯৭টি, বাঘারপাড়ায় ৯০টি, ঝিকরগাছায় ৫৪টি, চৌগাছায় ৪৮টি ও শার্শায় ২৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

    সভায় বক্তারা পূজা উপলক্ষে জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST