ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেবিদ্বারে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    admin
    September 15, 2025 10:42 pm
    Link Copied!

    দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার দেবিদ্বারে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    প্রভাষক মনিরুল ইসলামের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল মনির খান, আনিছুর রহমান, আবদুল হালিম, সোহেল মিয়া, কাজী মহিউদ্দিন, কাউছার আজাদ ভূইয়া ও সামিয়া সরকারসহ আরও অনেকে।

    এর আগে কলেজ মাঠে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা বিনিময়ে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

    বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা জীবনে একাগ্রতা ও নিষ্ঠা বজায় রেখে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠতে হবে। শুধু নিজের জন্য নয়, দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখাই হবে শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব।
    নবীনবরণ ও ওরিয়েন্টেশন ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST