ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “ভোলার লালমোহন থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের ২ সদস্য গ্রেফতার”

    admin
    September 16, 2025 8:25 am
    Link Copied!

    আরিফ হোসেন, জেলা প্রতিনিধি, ভোলা//

    ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিক নির্দেশনায় ও লালমোহন থানার অফিসার ইনচার্জ মহোদয়ের তত্বাবধানে লালমোহন থানা এলাকা থেকে আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে লালমোহন থানার একটি চৌকস টিম।

    গত ১১/০৯/২০২৫ খ্রিঃ দিবাগত রাতে তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটলে লালমোহন থানার মামলা নং-১৩, তারিখ-১৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৮০/৪৬১ পেনাল কোড রুজু করা হয়।

    মামলাটির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ধারাবাহিক অভিযান পরিচালিত হয়। অভিযানের ধারাবাহিকতায় লালমোহন থানার একটি টিম স্থানীয় চোর ও অটোচালক মোঃ জাকির হোসেন(১৯), পিতা- মোঃ নুর হোসেন, সাং- তারাগঞ্জ, থানা- লালমোহন, জেলা-ভোলা কে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদ করলে সে তার সহযোগী মোঃ মিজানুর রহমান(৬০) ও মোঃ কামাল হোসেন(৩৩) এর নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেনের তথ্য মতে সন্ধিগ্ধ আসামি মোঃ মিজানুর রহমান(৬০) কে লালমোহন থানাধীন নাঙ্গলখালি এবং আসামি মোঃ কামাল হোসেন(৩৩) কে লালমোহন থানাধীন রায়চাঁদ বাজার এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার সুষ্ঠূ তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল আইনি কার্যক্রম চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST