ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ৩৪ টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

    admin
    September 23, 2025 7:12 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ৩৪টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলার সনাতন ধর্মালম্বীদের সহিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত ভাবে এই নগদ অর্থ প্রদান করেন।

    এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST