ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাসপাতালে ভর্তি থেকে বের হয়ে প্রতিপক্ষকে কুপিয়ে আবার হাসপাতালে, গ্রেপ্তার জাকারিয়া

    admin
    September 25, 2025 7:19 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা জেলা প্রতিনিধি।।

    বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি থাকা এক ব্যক্তি হাসপাতাল থেকে বের হয়ে প্রতিপক্ষকে কুপিয়ে ফের হাসপাতালে ফিরে আসে। সিনেমাকে হার মানানো এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা টাউনহল সড়কের উকিলপট্টিতে এডভোকেট ক্লার্ক মিরাজুল ইসলাম শামীম ও জাকারিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাকারিয়া বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

    কিন্তু ভর্তি থাকার পরও বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে টাউনহল উকিলপট্টিতে যান। সেখানে একটি পিঠার দোকানের কাচি দিয়ে মিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি আবার হাসপাতালে ফিরে গিয়ে নিজেই ভর্তি হন।

    ঘটনার পর আহত মিরাজুল বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে।

    জাকারিয়ার ভগ্নিপতি জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন জাকারিয়া। চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায়ই এ ধরনের ঘটনা ঘটেছে।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, “আমরা জাকারিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST