ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা

    admin
    September 26, 2025 9:07 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকাঠি থেকে

    ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ ডিম ছাড়ে। মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষিদ্ধকালীন সময়ে কেউ ইলিশ ধরতে, বাজারজাত করতে বা মজুত রাখতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

    সরকার মনে করে, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে নদীতে ইলিশের সংখ্যা বাড়বে এবং জেলেদের জীবিকাও দীর্ঘমেয়াদে আরও সুরক্ষিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST